এবার আরও সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত। চলতি বছরের শেষেই রাশিয়া থেকে ১১০টি অত্যাধুনিক ফাইটার জেটের অর্ডার দিতে যাচ্ছে দেশটি। এই খবর জানিয়েছে, স্বরাজ্য, দ্য প্রিন্ট ও ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, ২১টি মিগ-২৯ আনা হবে। ১৯৮০ সালে এই মিগ বিমানগুলোর কাঠামো তৈরি হয়েছিল, কিন্তু কখনও ব্যবহার করা হয়নি।
তবে জানা গেছে, কাঠামো পুরোনো হলেও এর যন্ত্রপাতি অত্যাধুনিক হবে। এছাড়া ১২টি এসইউ-৩০ এমকেআই আনানো হবে। ৮৩টি তেজস মার্ক ১এ ও আনানো হতে পারে।
গত সোমবার এক অনুষ্ঠানে ভারতীয় বিমান বাহিনীর প্রধান আরকেএস বাদোরিয়া বলেন, যেখানে বিমান বাহিনীর ৪০ স্কোয়াড্রন ফাইটার থাকার কথা, সেখানে ৩০ স্কোয়াড্রন ফাইটার রয়েছে। এদের মধ্যে বেশিরভাগই বাতিল হয়ে যাওয়া মিগ চালান।
তিনি আরও জানান, ভারত চীন সীমান্ত সংঘাতের সময় এমন পরিস্থিতি তৈরি হয়নি, যেখানে এয়ারস্ট্রাইক চালাবে বিমান বাহিনী। তবে বিমান বাহিনী তৈরি যেকোনও সময় এয়ার স্টাইকের জন্য।
বাদোরিয়া বলেন, সীমান্তে চীনের আগ্রাসী মনোভাব ও দখলদারির স্বভাব ভারত সুনিপুণ দক্ষতায় রুখে দিয়েছে। ভারতীয় সেনা ও বিমান বাহিনীর কড়া নজরদারিতে এগোতে সাহস পায়নি চীন।
আনন্দবাজার/টি এস পি








