আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিক এক কৃষ্ণাঙ্গ যুবক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ তুঙ্গে ওঠার পরে সেখানকার সিটি কাউন্সিল স্থানীয় পুলিশ বিভাগকে ভেঙে দেয়ার পক্ষে মত দিয়েছে।
কাউন্সিলের ১৩ সদস্যের মধ্যে ৯ জনই নতুন ভাবে 'জন-নিরাপত্তা ব্যবস্থা' গ্রহণের পক্ষে মতামত দিয়েছেন। তারা জানিয়েছেন, যে শহরে আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ রয়েছে সে শহরে পুলিশ বিভাগে সংস্কার আনা জরুরি। কাউন্সিলরদের বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছে এতে খুব শীঘ্রই মিনিয়াপোলিস শহরে কোনো পুলিশ থাকবে না।
স্থানীয় কমিউনিটির সাহায্যে সেখানকার নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হচ্ছে। সে অনুযায়ী নতুন তহবিলও বরাদ্দ দেয়া হবে।
প্রথমদিকে এমন উদ্যোগের বিরোধিতা করেন মেয়র জ্যাকব ফ্রে। এতে বিক্ষোভকারীরা মেয়রের কঠোর সমালোচনা করেন। এদিকে, এমন উদ্যোগকে আন্দোলনকারীরা টার্নিং পয়েন্ট হিসেবে আখ্যায়িত করেছেন।
আনন্দবাজার/তা.তা









