বিচ্ছেদের ধুম পড়েছে কলকাতার শোবিজ অঙ্গনে। এবার ভাঙছে তথাগত মুখোপাধ্যায়-দেবলীনা দত্ত মুখোপাধ্যায়ের সংসার। এই জুটির আট বছরের দাম্পত্য জীবন এখন আর একছাদের নীচে নেই বলেই খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।
বিচ্ছেদের গুঞ্জনের বিপরীতে তথাগত জানান, আমি আমার মতো করে জীবন কাটাচ্ছি।। এই মুহূর্তে আমি মা-বাবাকে নিয়ে ব্যস্ত। তাদের গায়ে যাতে কোনও আঁচ না লাগে সে দিকটা সবার আগে দেখছি।
তিনি জানান, তার প্রথম বিয়ে যখন ভেঙেছিল তখনও আনুষ্ঠানিক বক্তব্য জানাননি সংবাদমাধ্যমকে। সেই জায়গা থেকে পরিচালক জানিয়েছেন, এ বারেও তিনি সরাসরি কোনও মন্তব্য করবেন না।
গুঞ্জন শোনা যাচ্ছে, এই তারকা জুটির বিচ্ছেদের বিবৃতি চট্টোপাধ্যায়। তথাগতর নতুন ছবি ‘ইউনিকর্ন’ এর নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠ হয়ে পড়েছেন তারা। অভিনেতা কিছু স্বীকার না করলেও গুঞ্জন শোনা যাচ্ছে, গত এক মাস ধরে লিভ ইন করছেন তথাগত-বিবৃতি। টলিপাড়ার অনেকেই নাকি তথাগতর বাড়ি গিয়ে দেখে এসেছেন তাদের সাজানো সংসার!
তবে এ ব্যাপারে মুখ খোলেননি দেবলীনা দত্ত। অভিনেত্রী জানায়, আমার মা হৃদ্রোগী। কাজের বাইরে তার দেখভালে ব্যস্ত আমি। আমার দায়িত্বে আমার তিনটি সারমেয়ও রয়েছে। এ সবের বাইরে আমার কোনও দিকে নজর নেই।
আনন্দবাজার/ টি এস পি









