ক্লোহেক্সিডাইন মাউথওয়াশ দিয়ে কুলকুচি করলে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব; একটি গবেষণায় এমনটাই দাবি করেছে কোরিয়ান ইউনিভার্সিটি অব মেডিসিন।
তাদের পরামর্শ, মাত্র ১০ মিলিলিটার মাউথওয়াশ দিয়ে ৩০ সেকেন্ড কুলকুচি করুন। তাহলেই করোনার সাথে লড়াইয়ে অনেকটাই প্রস্তুত হওয়া সম্ভব আপনার পক্ষে। এই মাউথওয়াশ দিয়ে মুখ ধুলে (কুলকুচি করলে) লালারসে করোনার জীবাণুর কর্মক্ষমতা অনেকটা কমে যাবে। কিন্তু এর জের বজায় থাকবে ২ ঘণ্টা।
ভারতীয় সংস্থা ICPA Health Products Ltd প্রায় ৩৫টি দেশে নিজেদের তৈরি পণ্য সরবরাহ করে, তারাই উৎপাদন করে ক্লোহেক্সিডাইন মাউথওয়াশ।
গবেষণায় বলা হয়েছে যে, লালার মাধ্যমে জীবাণু ছড়ানো রোধ করে এই মাউথওয়াশ। একবার ব্যবহারের পর ২ থেকে ৪ ঘণ্টা কিছুটা নিশ্চিত থাকা যায়। তাই হাসপাতালে বা সামাজিক সংক্রমণ রুখতে এর জুড়ি মেলা ভার।
গবেষণায় আরো জানানো হয়েছে, SARS-CoV-2 জীবাণুর উপস্থিতি মারাত্মকভাবে পাওয়া গেছে লালায়। তাই অন্যের সাথে কথা বলার ক্ষেত্রে এটা ছড়িয়ে পড়ে ব্যাপক হারে। তাই হাসপাতাল বা সামাজিকভাবে যাতে এই জীবাণু না ছড়ায় তার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। মাস্ক ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। কিন্তু এই তরল পদার্থ দিয়ে মুখে কুলকুচি করলে করোনা ছড়ানোর ভয় সাময়িকভাবে অনেকটা কমবে বলে মত গবেষকদের।
আনন্দবাজার/এফআইবি









