কাচের তৈজসপত্র হোক কিংবা আসবাব, নিয়ম মেনে পরিষ্কার না করলে সেগুলো হারিয়ে ফেলবে উজ্জলতা। তাই দীর্ঘদিন ভালো রাখতে চাইলে এগুলোর ঠিকঠাক যত্ন নেওয়া উচিত।
চলুন জেনে নেই কাচ পরিষ্কার রাখার উপায়:
১. প্রথমে কাচের আসবাব পরিষ্কার করার আগে পাতলা এবং নরম সুতির কাপড় দিয়ে কাচের গায়ে জমে থাকা ধুলো ঝেড়ে নিতে হবে। এরপর কাচ পরিষ্কার করার কোনও তরল আসবাবে স্প্রে করে অন্য একটি পাতলা কাপড় দিয়ে ভাল ভাবে মুছে নিবেন।
২. সাধারণ সাবান দিয়ে কখনও কাচের বাসন মাজবেন না। বাসন মাজার জন্য তরল সাবান পাওয়া যায়। সেগুলো দিয়ে পরিষ্কার করুন কাচের বাসন।
৩. অনেক সময় রান্নার পর কাচের বাসনে তেল লেগে থাকে। তা দূর করার জন্য, ঈষদুষ্ণ গরম পানিতে সামান্য লেবুর রস মিশিয়ে বাসনগুলো ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর তরল সাবান স্পঞ্জ বা নাইলনের স্ক্রাবারে লাগিয়ে বাসন পরিষ্কার করে ধুয়ে নিবেন।
আনন্দবাজার/এম.কে









