ইলিশের শুরু যশোরের বাজারে খোব একটা দেখা মিলছেনা মাছটির। এ সময় যশোরের হাটবাজারে ইলিশে ভরা থাকার কথা। কিন্তু ইলিশের দেখা মিলছে না। নামে মাত্র সামান্য ছোট ইলিশ দেখা গেলে অপ্রতুলতার জন্য আকাশ ছোঁয়া দাম। তাই কিনতে পারছে না সাধারন মানুষরা। রবিবার যশোর শহরের বড় বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
আষাঢ়-শ্রাবণ ইলিশ মাছের মৌসুম। এবার ইলিশের মৌসুমে বাজারে ইলিশ মাছের সরবরাহ অনেক কম। ফলে অন্যান্য বছরের তুলনায় এ বছর ইলিশ মাছের দাম অনেক বেশি। ইলিশ মাছের আমদানি বেড়ে গেলে দাম কমে যাবে বলে জানিয়েছেন বড়বাজারের ইলিশ মাছ ব্যবসায়ীরা।
প্রতি কেজি বড় ইলিশ মাছ বিক্রি হয় ১২শ' টাকা থেকে ১৫শ’ টাকা। মাঝারি সাইজের ইলিশ বিক্রি হয় সাড়ে ৭শ’ টাকা থেকে ৯শ’ টাকা কেজি। প্রতিকেজি জাটকা ইলিশ বিক্রি হয় ৪শ’৫০ টাকা থেকে ৫শ’ টাকা। অন্যান্য মাছের মধ্যে প্রতিকেজি রুই বিক্রি হয় ২০০ টাকা থেকে ২৮০ টাকা। পাঙ্গাশ মাছ বিক্রি হয় ১২০ টাকা থেকে ১৪০ টাকা। কৈ মাছ বিক্রি হয় ১৩০ টাকা থেকে ১৫০ টাকা। ৮০ টাকা থেকে ১৪০ টাকা কেজি বিক্রি হয় তেলাপিয়া মাছ।
যশোর বড় বাজারের এক মাছের আড়ৎদ্বার বলেন, এবার চাঁদপুরের রুপালি ইলিশের পাইকারি দাম অনেক বেশি, গতকাল ২৭ জুন শনিবার দুপুরের সময় চাঁদপুরের হাজী হযরত আলী বেপারী ও আনোয়ার গাজীর আড়তে কিছু মাছের আমদানি হয়। পাইকারি বিক্রিতে দাম হাঁকা হয় ইলিশের আকারভেদে ৪০ থেকে ৫৫ হাজার টাকা মন দরে।
ঘাটের খুচরা ক্রেতারা সেই মাছ কিনে নেয়। সাগরে অভিযান এবং লোকাল নদীতে খুব কম ইলিশ ধরা পড়ায়, স্বল্প পরিমাণে ইলিশ ঘাটে আসছে। এই পরিস্থিতিতে ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে বলে আড়তদাররা জানিয়েছেন। সামনেই ইলিশের ব্যাপক আমদানি হলে দাম কমবে বলে আশা করেন তারা।
আনন্দবাজার/শহক









