চট্টগ্রাম থেকে উৎপাদন খাতের সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠান হিসবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর স্বীকৃতি পেয়েছে জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা এলপিজি লিমিটেড।
কয়েক বছর ধরে নিয়মিতভাবেই সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ।
যেসব প্রতিষ্ঠানের ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (ইবিআইএন) আছে, ভোক্তাকে নিয়মিত ভ্যাট রসিদ প্রদান করে এবং ভ্যাট আদায় করে তা নিয়মিত সরকারি কোষাগারে জমা দেয়, এমন প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা পাওয়ার উপযুক্ত বলে বিবেচনা করা হয়।
এবার চট্টগ্রাম থেকে ২০১৯-২০ অর্থবছরের সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে মোট চারটি প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এর মধ্যে উৎপাদন খাতের একক প্রতিষ্ঠান পদ্মা এলপিজি লিমিটেড।
আনন্দবাজার/শহক









