করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশ্বের সকল মানুষ যখন ঘরবন্দী এবং নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে মনবেতর জীবন যাপন করছে। রাঙামাটি জেলাও তার ব্যতিক্রম নয়। জেলার সেই সকল মানুষের পাশে দাড়িয়েছে রাঙামাটির এসএসসি ২০১১ ব্যাচের কিছু শিক্ষার্থী।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের কাছে ঈদ শপিং না করে সেই অর্থ তুলে দেয় করোনা ফান্ডে।
এসময় ১১ব্যাচের শিক্ষার্থীরা বলেন, ঈদে প্রত্যেকেই আমরা কমবেশি কেনাকাটা করে থাকি। এবার সেটা না করে করোনা মহামারির কারণে নিম্ন আয়ের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। এভাবে সকলেই যদি মানবিক দিক বিবেচনায় এগিয়ে আসে তাহলে শহরের নিম্ন আয়ের মানুষগুলো আরো সুন্দর ভাবে চলতে পারবে।
একই সাথে তারা তিন পার্বত্য জেলার জন্য রাঙামাটিতে একটি বিশেষায়িত হাসপাতাল, করোনা নমুনা পরীক্ষার জন্য রাঙামাটিতে পিসি আর ল্যাব, জেনারেল হাসপাতালে আইসিইউ ব্যবস্থার দাবি জানান সরকারের কাছে।
সাধারণ শিক্ষার্থীদের এমন অসাধারণ উদ্যেগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, এই দুর্যোগকালীন সময়ে তাদের দেয়া ৫০ হাজার ১১ টাকা সাধারণ মানুষের জন্য ব্যয় করতে পারবো।
জেলা প্রশাসককে অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন ১১ব্যাচে শিক্ষার্থী বিশাল চৌধুরী, মো. সজিব, স্নেহাশীষ চক্রবর্তী, মিশু দে, ইকবাল হোসেন প্রমুখ।
আনন্দবাজার/এফআইবি








