ব্রণের সমস্যায় অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। অ্যালোভেরায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন সি, এ এবং ই। যা ব্রণ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। অ্যালোভেরায় থাকা এক ধরনের অ্যাসিড ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করে।
তো চলুন নিই কীভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা:
১. ত্বক ভালো করে পরিষ্কার করে, মুছে অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে ত্বকে ব্যবহার করতে পারেন ঘুমানোর আগে। সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলুন।
২. সমপরিমাণ মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে ব্রণ আক্রান্ত ত্বকে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
৩. আধা টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
আনন্দবাজার/টি এস পি









