ফের কাশ্মীরে সংঘাতে জড়ালো ভারত ও পাকিস্তান। জম্মু-কাশ্মীরের মেন্ধর ও মানকোট সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে এ গোলাগুলি শুরু হয়। এতে চার জন নিহত হয়।
মঙ্গলবার সকাল ৬টা থেকে এ গোলাগুলি শুরু হয়েছে বলে জানা গেছে। এসময় চার জঙ্গিকে হত্যা করেছে ভারতীয় সেনারা। পুলিশ জানিয়েছে, চারজনের মধ্যে একজন জঙ্গি পাকিস্তানের মদতপুষ্ট হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত আছেন বলেই জানা গেছে। অন্যদিকে বাকি তিনজন লস্কর-এ-তৈয়্যেবার সঙ্গে যুক্ত।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় সেনা গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায়। এ সময় জঙ্গিরা পালানোর চেষ্টা করে। ফলে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। এদিন সকালে কাশ্মীরের অনন্তনাগ জেলার দয়ালগাম এলাকায় আচমকা গুলির শব্দ শুনে চমকে ওঠেন ওই এলাকার বাসিন্দারা। নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের গুলির লড়াইকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
আনন্দবাজার/রনি








