দেশের চালের বাজার স্থিতিশীল রাখার জন্য বিদেশ থেকে চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৭ জুলাই) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুমন মেহেদী এ তথ্য জানিয়েছেন।
চলতি বছর বোরোর বাম্পার ফলন হওয়া সত্ত্বেও বাজারে চালের দাম কমছে না। করোনাভাইরাসের মহামারি পরিস্থিতির মধ্যেও অসাধু ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়ে দিয়েছে। এতে বিপদে পড়েছে সাধারণ মানুষ। আর এমন পরিস্থিতিতে চালের দাম না কমলে একাধিকবার চাল আমদানির হুঁশিয়ারি দিয়ে ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ার কারণে সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনায় চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয় থেকে জানা যায়।
আনন্দবাজার/এম,কে









