ঈদকে সামনে রেখে ৬টি মসলাজাতীয় পণ্যের পাইকারি দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় এ দাম নির্ধারণ করা হয়। এসময় নির্ধারিত দামেই পণ্য বিক্রির অঙ্গীকার করেন ব্যবসায়ীরা।
যেসব মসলার দাম নির্ধারণ করে দেয়া হয়েছে, তারমধ্যে প্রতি কেজি জিরা (ভারত) ৩০০ থেকে ৩৪০ টাকা, দারচিনি (চীন) ৩১০-৩৩০ টাকা, দারচিনি (ভিয়েতনাম) ৩৫০-৩৭০ টাকা, লবঙ্গ ৬৮০-৭২০ টাকা, এলাচ ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ২০০ টাকা, গোলমরিচ (সাদা), ৫৫০-৫৮০ টাকা এবং গোলমরিচ (কালো) প্রতি কেজির সর্বোচ্চ পাইকারী দাম পড়বে ৩৬০-৩৮০ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজমের সভাপতিত্বে মসলার বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এসময় পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েতউল্লা এবং মহাসচিব আতিকুল হক ব্যবসায়ীদের পক্ষে এই নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির অঙ্গীকার করেন।
আনন্দবাজার/শহক








