করোনা ভাইরাসের কারণে লক ডাউন পুরো দেশ। যে কারণে কর্মহীন হয়ে পরেছে অনেকেই। তাই অসহায় মানুষের জন্য লকডাউনের শুরু থেকেই কাজ করে আসছে সাভারের সামাজিক সংগঠন ছবিঘর ।
২৫শে এপ্রিল থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। তাই রমজান মাস উপলক্ষে তারা শুরু করেছে ব্যতিক্রমি কার্যক্রম। সাভারে তারা স্থাপন করেছে “এক টাকার দোকান” নামে একটি দোকান যেখানে যে কেউ এক টাকার বিনিময়ে -ছোলা, মুড়ি, বেসন, ময়দা, চিনিসহ আরো অনেক পন্য ক্রয় করতে পারবে।
ছবিঘরের স্বেচ্ছাসেবীরা বলেন, তাদের এই কার্যক্রম পুরো রমজান মাস চলবে, কেউ চাইলে ফোন করে এই পন্য বাসায় হোম ডেলিভারি নিতে পারবে অসহায় মানুষের সুুুুবিধার জন্যেই তাদের এই কার্যক্রম।
আর এক টাকা নেওয়ার কারণ হিসেবে বলেন সাধারণ মানুষ যাতে মনে না করে এটা তাদের ত্রান বা দান করা হচ্ছে।
দোকানটির উদ্ভোধন কালে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার প্রধান প্রশিক্ষক তমা খন্দকার,ছবিঘরের সভাপতি প্রিন্স ঘোষ ও ছবিঘরের সদস্য রাহাত বিন এনাম সহ আরো অনেকে।
আনন্দবাজার/এফআইবি








