- কলকাতার বেঙ্গালুরুতে
রাস্তা তৈরিতে তাক লাগালো বেঙ্গালুরু। রাস্তা তৈরিতে কংক্রিটের পরিবর্তে ব্যবহার করা হয়েছে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক। শহরের আরএমজেড ইকোওয়ার্ল্ড এবং আউটার রিং রোডে এসব প্লাস্টিক ব্যবহার করে নির্মাণকারীরা। নির্মাণকারীদের দাবি, পুরো রাস্তা তৈরি করতে মোট ৩০ হাজার কেজি পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করা হয়েছে।
ফুটপাথ থেকে রাস্তা তৈরির জন্য একটি পরিবেশবান্ধব প্রকল্পের কথা ভেবেছিল সেখানকার প্রশাসন। খবর পায় দু’টি সংস্থা। রাস্তা তৈরির এই পরিবেশবান্ধব পদ্ধতির নাম ‘গ্রিডম্যাটস’। নির্মাণকারীদের দাবি, শুধু প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি এই রাস্তায় পানির অপচয় কম হয়েছে। সাধারণ কংক্রিটের রাস্তা তৈরিতে যে পানি লাগে, এখানে তার চেয়ে অন্তত ৩০ শতাংশ কম পানির প্রয়োজন হয়। তাছাড়া ইস্পাত দ্রব্য দিয়ে রাস্তার শক্তিবৃদ্ধির কোনো প্রয়োজন হয়নি।









