ভয়াবহ বায়ু দূষণে এ বছরের সব থেকে খারাপ অবস্থায় পৌঁছে গেছে ভারতের রাজধানী দিল্লি। এমন পরিস্থিতিতে সেখানে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। এবং আগামী মঙ্গলবার পর্যন্ত রাজধানীর স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
নয়া দিল্লির বাতাসের গুণমান স্বাস্থ্যের পক্ষে নিরাপদ বলে যে মাত্রাকে ধরে নেওয়া হয়েছিলো, এখন তা পাঁচ গুনেরও বেশি দূষিত হয়ে গেছে।
গত শনিবার সকালে দিল্লির বাতাসের মান সংক্রান্ত সূচক (একিউআই) ছিল ৪৫০ এর কাছাকাছি বর্তমানে তা বেড়ে ৬২৫ দাঁড়িয়েছে। সাধারণত এই সূচক ২০০ ছাড়িয়ে গেলেই মানুষের শরীরে এর প্রভাব পড়তে শুরু করে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘর থেকে বাইরে বের হলেই চোখ জ্বলতে শুরু করে। বেশিক্ষণ বাইরে থাকলে প্রবল কাশির সঙ্গে গলা বসে যাচ্ছে। ইতিমধ্যে দিল্লির স্কুল আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করে নির্মাণ কাজও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র : এনডিটিভি
আনন্দবাজার/এম.কে








