জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশব্যাপী সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিবিসি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ)। গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব, সচিবালয়সহ বেশ কিছু স্থান ঘুরে জানা গেছে, সকাল ১০টা থেকে পণ্যবোঝাই করে নিয়ে টিসিবির ট্রাক নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু হয়।
প্রেস ক্লাবের সামনে ট্রাক থেকে পণ্য নিতে আসা এক ক্রেতা জানান, সরকার আমাদের মতো নিম্ন আয়ের মানুষদের জন্য অত্যন্ত ভালো একটি উদ্যোগ নিয়েছে। তবে এই কার্যক্রম শুধু ১০ থেকে ১৫ দিনের জন্য চালু না করে বরং সারা বছর যদি দেওয়া হতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো।
জানা যায়, ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত (শুক্রবার ও শনিবার ব্যতিত) টিসিবির পণ্য বিক্রি চলবে। এ কার্যক্রমের আওতায় একজন ভোক্তা ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ চার কেজি চিনি, ৮০ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ লিটার সয়াবিন তেল, ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ ক্রয় করতে পারবেন। প্রতিদিন সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
আনন্দবাজার/তা.তা









