এজেন্ট ব্যাংকিং পরিচালনার জন্য আরও ২ ব্যাংককে লাইসেন্স দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে দেশে এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্সপ্রাপ্ত ব্যাংকের সংখ্যা দাঁড়াল ২৮টিতে। নতুন লাইসেন্সপ্রাপ্ত ব্যাংকগুলো হলো- প্রাইম ব্যাংক লিমিটেড এবং এনআরবি গ্লোবাল ব্যাংক।
দেশের সুবিধা বঞ্চিত প্রান্তিক এলাকায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে চালু হয় এজেন্ট ব্যাংকিং। সহজেই ব্যাংকে টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্স পাঠানোসহ বিভিন্ন ব্যাংকিং সেবা পাওয়া গ্রামীণ জনগোষ্ঠীর কাছে জনপ্রিয় এক নাম এজেন্ট ব্যাংকিং।
২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে ২৩টি বাণিজ্যিক ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে আট হাজার ৭৬৪টি মাস্টার এজেন্টের আওতায় ১২ হাজার ৪৪৯টি আউটলেটের মাধ্যমে এ সেবা দিচ্ছে।
আনন্দবাজার/শহক









