৩৫টি ফ্রি ওয়াইফাই জোন চালু হলো কক্সবাজারে
প্রকাশ:

বিস্তারিত
প্রথমবারের মত ফ্রি ওয়াইফাই জোন চালু করা হয়েছে পর্যটন শহর কক্সবাজারে। পর্যটন শহরের ৩৫টি স্থানে এই ফ্রি ওয়াইফাই জোন স্থাপন করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে।
শনিবার দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, সমগ্র বিশ্বের সামনে কক্সবাজারের পর্যটন শিল্পকে উপস্থাপনের লক্ষ্যে বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের এই ব্যবস্থা করা হয়েছে। পর্যটন কেন্দ্র হওয়ার কারণে এখানে এই সেবা গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, কক্সবাজার শহরের ৩৫টি স্থানে ফ্রি ওয়াইফাই জোন স্থাপন করা হয়েছে। যার ফলে স্থানীয়দের সঙ্গে পর্যটকরাও বিনামূল্যে ১০০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন।
আনন্দবাজার/এস.কে







