দীর্ঘ ২১ বছর পর ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’ হয়েছেন ভারতের হারনাজ সিন্ধু। এবারও ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’র এই খেতাব পেয়েছেন এক পাঞ্জাবি সুন্দরী। এর আগে পাঞ্জাবের লারা দত্ত ২০০০ সালে এই খেতাব জিতেছিলেন।
রবিবার রাতে ৭০তম ‘মিস ইউনিভার্স’-এর আসর বসে ইসরায়েলের এইলাটে। সেখানে প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন ভারতের পাঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ সিন্ধু।
দীর্ঘ ২১ বছর পর এই খেতাব এলো ভারতে। এর আগে পেয়েছিলেন বাংলার মেয়ে সুস্মিতা সেন। এবার তৃতীয় ভারতীয় হিসেবে ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’ হলেন হারনাজ সিন্ধু।
আনন্দবাজার/ টি এস পি









