বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস শুধু মানুষের শরীরেই নয় পরিবর্তন এনেছে দৈনন্দিন জীবনেও। এমনকি করোনা পরবর্তী জীবনেও আসতে পারে অনেক পরিবর্তন। করোনাভাইরাস আঘাত হানার আগে পাবলিক প্লেসে অনেক জিনিস ব্যবহারে অভ্যস্ত ছিল মানুষ। যা আর পরবর্তীতে থাকবে না। লকডাউন উঠে গেলে করোনার সংক্রমণ ঠেকাতে উধাও হয়ে যাবে সেগুলো। একনজরে সে সম্পর্কে দেখে নেয়া যাক।
লিফটের বোতাম
নিউইয়র্কের একটি আর্কিটেকচার ফার্মের সদস্য মাইকেল সাইরাকিউজ জানান, এলভেটারের বোতাম এরপর থেকে আর দেখা যাবে না। কারণ এর থেকে সংক্রমণের আশঙ্কা অনেক বেশি। এলভেটার বা লিফট ব্যবহার করতে বোতামের জায়গায় অন্য কোনও সুবিধা থাকবে।
পাবলিক বিল্ডিংয়ে দরজার হাতল
বিশেষজ্ঞরা মনে করছেন, এবার থেকে হাসপাতাল বা অফিসের বিল্ডিংয়ের দরজায় আর হাতল থাকবে না। সেক্ষেত্রে মোশন অপারেটড দরজা বা গতি নির্ভর দরজাই আপাতত ভবিষ্যত।
ক্যাশ রেজিস্টার
গবেষক মাইকেল সাইরাকিউজের মতে, ক্যাশ বা নগদ টাকা নেয়ার পরিবর্তে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এবং টাচ-ফ্রি ইলেকট্রনিক পেমেন্টের দিকেই এগোবে সব প্রতিষ্ঠান।
স্টাইলাস পেন
গবেষক সাইরাকিউজ বলছেন, এর পর থেকে এই স্টাইলাস পেনের ব্যবহার বন্ধ হয়ে যাবে। আর সেই জায়গায় ব্যবহৃত হতে পারে ইলেকট্রনিক অথেনটিকেশন।
সোয়াইপ কার্ড মেশিন
সোয়াইপ কার্ড মেশিনের পরিবর্তে কন্ট্যাক্টলেস কার্ড বা ট্যাপ-এনাবেলড কার্ড রিডারের ব্যবহার বাড়বে।
ম্যানুয়াল স্যুইচ
লাইট হোক বা ফ্যান অগুনতি মানুষ বহু বার ব্যবহার করে থাকেন সেই স্যুইচ। এবার বন্ধ হয়ে যেতে পারে এই ম্যানুয়াল স্যুইচ।
এটিএমের বোতাম
আর্কিটেক্ট গাই গেইয়ারও বলেন, বোতাম প্রেস করে টাকা তোলার ব্যবস্থা চিরতরে বন্ধ হয়ে যাওয়া উচিত। সেই জায়গায় ভয়েস অ্যাক্টিভেটেড এটিএম আসবে। অর্থাৎ আপনার গলার স্বরের মাধ্যমেই টাকা তুলতে পারবেন আপনি।
সেলফ সার্ভিস পেট্রল পাম্প
সেলফ সার্ভিস পেট্রল পাম্পের পরিবর্তে আবার সেই আগের মতোই ফুল সার্ভিস পেট্রল বা গ্যাস পাম্পের ব্যবস্থা ফিরে আসবে।
কফি মেশিন
কফি মেশিনের পরিবর্তে যেভাবে একদম ঘরোয়া উপায়ে চা-কফি আমরা বাড়িতে বানিয়ে থাকি, সেই ভাবেই আবার অফিস বা হাসপাতালে এবং নানান জায়গায় সেভাবেই চা-কফি বানানো হবে।
বোতাম টিপে সাবান পানি
বিশেষ বোতাম টিপলে সাবান পানি বের হওয়ার বিকল্প হিসেবে এবার সেন্সর এমবেডেড হ্যান্ড স্যানিটাইজার এবং লিকুইড সাবান সব জায়গায় চলে আসবে।
আনন্দবাজার/টি এস পি









