এক সপ্তাহ পূর্বে মহামারী প্রতিরোধে চীনের স্বঘোষিত সাফল্যকে হুমকির মুখে ঠেলে দিয়ে, সেখানে নতুন করে আবারো বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা।
রাজধানী বেইজিংয়ে প্রায় দু’মাস কেউ করোনাভাইরাস সংক্রমিত না হলেও গত চারদিনে সেখানে ৭৯ জন নতুন শনাক্ত হওয়ার খবর জানিয়েছেন কর্মকর্তারা।
নগরীর বড় একটি বাজার থেকে এ সংক্রমণ ছড়িয়েছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে শনিবারই বাজারটি বন্ধ করা হয়েছে।
বাজারটিতে যারাই গেছেন, তাদেরকে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শহরের বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে চেকপোস্ট। শহরে ঢোকা ও বের হওয়ার সময় রাস্তায় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে। বেইজিং থেকে বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। চীনের অন্তত ১০ টি শহর থেকে বেইজিংয়ে ঢোকাও নিষিদ্ধ করা হয়েছে।
আনন্দবাজার/এফআইবি









