প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য বিশ্বের বেশিরভাগ মানুষ ঘরে বসে আছে। কিন্তু এই অবস্থ্যাতেও রাশিয়ার বড়লোকেরা চুটিয়ে ঘুরে বেড়িয়েছেন। আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকলেও প্রাইভেট জেটে ঘুরে বেড়াচ্ছেন তারা।
করোনা ভাইরাস রোধ করতে বিশ্বের প্রায় সব আন্তর্জাতিক এয়ারলাইন্স বন্ধ থাকলেও এ সময়ে বিশেষ প্রয়োজনে কিছু প্রাইভেট জেট চলেছে৷ সংবাদ মাধ্যমে খবর এসেছে, লকডাউন শুরুর পর চীনের নাগরিকদের যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা এবং যুক্তরাষ্ট্রের ধনাঢ্য ব্যবসায়ীদের বিমানে চড়ে অবকাশযাপন কেন্দ্রে যাওয়ার।
এ সময় রাশিয়ার ধনীরা পছন্দ মতো জায়গায় ঘুরে বেড়িয়েছেন প্রাইভেট জেটে চড়ে৷ তারা প্রতিটি টিকিটের জন্য ১৩ জনের ভাড়া অর্থাৎ ১৬ হাজার থেকে ২৫ হাজার ইউরো ব্যয় করেছেন।
৮০টি প্রাইভেট জেট বিমান সংস্থার দেওয়া তথ্য অনুযয়িী, মার্চ মাসে রাশিয়া থেকে বিভিন্ন গন্তব্যে গেছে জেট বিমানের ২৫০ টি ফ্লাইট৷ সেই সময় রাশিয়ায় করোনার পরিস্থিতি খুব বেশি খারাপ ছিল না৷ মে মাসের শুরু থেকে পরিস্থিতি খারাপ হতে হতে এখন সেখানে ভয়াবহ অবস্থা৷সংক্রমণের দিক থেকে রাশিয়া এখন তৃতীয় স্থানে৷ এমন সময়েও রাশিয়ার বড় লোকদের মধ্যে জেট বিমানে চড়ে দেশের বাইরে যাওয়ার প্রবণতা আরও বাড়ছে৷
রাশিয়ার ধনকুবেররা মনে করছেন, নিজের দেশে সংক্রমণ বাড়ছে বলে ভিনদেশে নিজের বিলাসবহুল বাড়িতে থাকাই নিরাপদ।
আনন্দবাজার/এস.কে









