বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি ছাড়িয়েছে বিলিয়ন ডলার
প্রকাশ:

বিস্তারিত
বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি ২০১৯ সালে এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ইইপিসির ডিরেক্টর গুবিন্দর সিং গতকার রোববার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
গুবিন্দর সিং আরও জানান, বাংলাদেশ ভারতের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। দুইদেশের বাণিজ্যের পরিমাণ ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গেল বছরে ভারতে বাংলাদেশের রপ্তানি হয়েছে ১ বিলিয়ন ডলারের বেশি।
সংবাদ সম্মেলনটি করা হয়েছে “ইইএনডিইই বাংলাদেশ - ২০২০” মেলার অংশ হিসেবে।
মেলাটি টানা দ্বিতীয় বছরের মত বাংলাদেশে আয়োজন করছে ভারতীয় হাইকমিশন। এটি বাংলাদেশের প্রতি ভারতের আন্তরিকতার বহিঃপ্রকাশ বলেও জানান গুবিন্দর সিং।
আনন্দবাজার/জায়েদ








