ঢাকাই চলচ্চিত্রের সত্তর-আশি দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা সম্প্রতি সিনেমা নির্মাণে নাম লিখিয়েছেন। ইতোমধ্যে শেষ হয়েছে তার সিনেমা ‘ফিরে দেখা’র কাজ। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
এবার নতুন ঘোষণা দিয়েছেন তিনি। ফের সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। এখনও নাম চূড়ান্ত হয়নি। রোজিনা সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ঈদের পর। এর কিছুদিন পরেই শুরু হবে সিনেমাটির শুটিং।
এ ব্যাপারে রোজিনা জানান, নাটক তো অনেকগুলোই বানিয়েছি। কিন্তু সিনেমা নির্মাণ নিয়ে এক ধরনের ভীতি ছিল মনে। প্রথম সিনেমাটি নির্মাণের পর সেই ভীতি কেটে গেছে। আশা করছি সব কিছু ঠিক থাকলে নিয়মিতই সিনেমা পরিচালনা করে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থভাবে আগামীর সময়গুলো অতিক্রম করতে পারি।
তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন রোজিনা।
সর্বশেষ জন্মস্থান রাজবাড়ী জেলার গোয়ালন্দে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে আলোচনায় এসেছেন তিনি।
আনন্দবাজার/টি এস পি









