ঝিনাইদহ জেলার কালীগঞ্জ এলাকায় সবজির ব্যাপক উৎপাদন হলেও সঠিক দাম পাচ্ছে না কৃষক। করোনার কারণে গণপরিবহনসহ দোকান-পাট বন্ধ থাকায় এমন পরিস্থিতির শিকার হচ্ছে দেশের প্রান্তিক কৃষকরা । এতে মানবেতর দিনযাপন করছে সবজি চাষীরা।
জানা যায়, সবজির হাটের জন্য বিখ্যাত ঝিনাইদহ জেলার কালীগঞ্জের বারবাজার। এখান থেকে সপ্তাহের শনিবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানের পাইকারি ক্রেতারা আসেন সবজি ক্রয় করার জন্য, সেই সুবাদে বারবাজারের আশে পাশের প্রায় ১০-১২ টা ইউনিয়নের সকল কৃষক তাদের সবজি বিক্রি করে থাকেন। বিগত বছর এই সময়ে ২৫-৩০টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে পটোল কিন্তু এবার করোনার কারণে সেই পটোল বিক্রি হচ্ছে ১৩-১৬ টাকা কেজি। এতে করে ব্যাপক ক্ষতির স্বীকার হচ্ছেন প্রান্তিক কৃষকরা।
বারবাজার সবজির ব্যাপারি মোবারক মেম্বারের বলেন, গত বছর এই বারবাজার হাটের পটোল বিদেশের বাজারে বেশ চাহিদা ছিল যার কারণে পটোলের দাম ছিল বেশি কিন্তু বিদেশে পটোল রফতানি বন্ধ হয়ে যাওয়ায় দেশের বাজারে চাহিদা কম থাকায় দামও কম। তারপরও সপ্তাহের শনিবার ও মঙ্গলবার গড়ে ২০-২২ ট্রাক সবজি দেশের বিভিন্ন জায়গায় সবজির চাহিদা পূরণ হচ্ছে।
আনন্দবাজার/রনি/বুর







