অচেনা নম্বর থেকে ফোন এলে ট্রুকলার অ্যাপের মাধ্যমে অনায়াসেই সেই কলারের পরিচয় জেনে নেওয়া যায়। ব্যবহারী কোন এলাকার এবং ব্যবহারকারীর নাম ইত্যাদি ইত্যাদি জেনে নেওয়া যায় এই অ্যাপে। ট্রুকলারে সবচেয়ে সুবিধা হয় কোনও অবাঞ্ছিত ফোন এলে। যেমন-জীবনবিমা সংক্রান্ত ফোন, বিভিন্ন ক্রেডিট বা ডেবিট কার্ড কোম্পানির কাস্টমার সার্ভিসের নম্বর থেকে কল এলে ট্রুকলারই দেখিয়ে দেয় তা স্প্যাম কল কিনা। এতে কোনো ফোনটি রিসিভ এবং কোনটি এড়িয়ে যাবেন সে সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ হয়ে যায়।
তবে অনেকে ট্রুকলারে নিজের পরিচয় গোপন রাখতে ইচ্ছুক। কল রিসিভ করার আগেই ট্রুকলারে ভেসে উঠুক নাম, এটা চান না অনেকেই। অনেকের ধারণা, এতে ব্যক্তিগত তথ্য ফাঁসের সম্ভাবনা থেকে যায়। চলুন জেনে নেই অ্যানড্রয়েড ও আইফোন দুই ধরনের স্মার্টফোন ইউজাররাই যেভাবে এই অ্যাপ থেকে নিজেদের গোপন রাখতে পারেন-
অ্যানড্রয়েড স্মার্টফোন
প্রথমে ট্রুকলার অ্যাপটিতে নিজের অ্যাকাউন্ট লগ ইন করুন। এরপর একপাশের কোণে একটি People আইকন দেখতে পাবেন। সেটিতে ট্যাপ করুন। সেখানে সেটিংয়ে যান। এবার About -এ ক্লিক করুন। সেখানেই Deactivate অপশনটি খুঁজে পাবেন। সেটিতে ট্যাপ করলেই কাজ শেষ।
আইফোন
একইভাবে ট্রুকলার অ্যাপে ঢুকে লগ ইন করে gear আইকনে ক্লিক করুন। তারপর About ট্রুকলার বেছে নিয়ে স্ক্রল ডাউন করুন। সেখানেই Deactivate অপশনটিতে ক্লিক করুন।
এই প্রক্রিয়ায়ও অনেক সময় ট্রুকলারের তালিকায় নাম থেকে যেতে পারে। তাই ট্রুকলারের Unlist (https://www.truecaller.com/unlisting) পেজে গিয়ে নিজের মোবাইল নম্বর ও দেশের কোড নম্বর লিখুন। এররপর কেন আপনি নাম সরাতে চান তা জানাতে হবে। ‘Captcha’-টি ভেরিফাই করে Unlist অপশনে ট্যাপ করুন। এরপর এই অ্যাপের মাধ্যমে কোনওভাবেই আর আপনার পরিচয় খুঁজে পাওয়া যাবে না।
আনন্দবাজার/ টি এস পি








