শুধু পাতাই নয়, বরং নিম গাছের ডাল কিংবা বাকল- সবই উপকারী। নিম প্রাকৃতিক ঔষধি গুণ সমৃদ্ধ যা ত্বককে ভালো রাখতে সহায়তা করে থাকে।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বন করে ত্বকে নিম ব্যবহারের উপকারিতা সম্পর্কে বলা হল।
দাগ কমাতে: নিম পাতা ত্বকের তেলের নিঃসরণ নিয়ন্ত্রণ করে, ক্ষত সারায়, কোলাজেন বৃদ্ধি করে এবং ব্রণের হওয়া দাগ কমাতেও সহায়তা করে থাকে। মূলত এটা ত্বকের কোষের আরোগ্যলাভ করতে প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করে। তাই ভালো ফলাফল পেতে নিমপানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন।
ব্রণ সারাতে: নিম পাতা কেবল দাগই কমায় না বরং এটা ব্রণ কমাতেও সহায়তা করে থাকে। নিমে অ্যান্টিসেপটিক ও ব্যাক্টেরিয়া-রোধী উপাদান রয়েছে যা ব্রণ কমাতে সহায়তা করে। তাই ব্রণের সমস্যা থাকলে নিয়মিত ত্বকে নিম সমৃদ্ধ ক্রিম ব্যবহার করতে পারেন।
অতিরিক্ত সিবাম নিয়ন্ত্রণ করতে: নিম শুষ্ক ত্বকেও বেশ ভালো কাজ করে। নিমে অ্যাস্ট্রিনজেন্ট থাকায়, এটি তৈলাক্ত ত্বকে খুব ভালো কাজ করে। একই কারণের জন্য ত্বকে নিমের পানি ব্যবহার করতে পারেন।
আনন্দবাজার/এম.কে









