স্যামসাং বাংলাদেশ ঘোষণা দিয়েছে পণ্যের ওয়্যারেন্টির মেয়াদ বৃদ্ধি করার। ২৯ মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটি চলছে করোনা ভাইরাসের কারণে। এই ছুটি যেসব স্যামসাং পণ্যের ওয়্যারেন্টির মেয়াদ শেষ হবে সেই পণ্যের ওয়্যারেন্টির মেয়াদ বৃদ্ধি করা হবে। ২৫ মার্চ থেকে দেশের সকল শপিং মল ও দোকান বন্ধ করা হয়। তাই ওয়্যারেন্টি বৃদ্ধির সুবিধাটি ২৫ মার্চ থেকে বিবেচনা করা হবে বলে জানায় প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
স্যামসাং বাংলাদেশ তাদের সব ধরনের পণ্যের ওয়্যারেন্টির মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ক্রেতাদের অসুবিধার কথা বিবেচনা করে। সাধারণ ছুটির মধ্যে যাদের পণ্য মেরামতের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তাদের মাঝে চলমান এ লকডাউন পরিস্থিতিতে ওয়্যারেন্টির মেয়াদ বৃদ্ধির বিষয়টি স্বস্তি এনে দিতে পারে বলে মনে করে প্রতিষ্ঠানটি।
আনন্দবাজার/এস.কে








