মহামারী নভেল করোনাভাইরাসের ভ্যাকসিনে শুকর নিঃসৃত জেলাটিন ব্যবহার করার পরেও তা প্রয়োগে অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ইসলামিক কর্তৃপক্ষ ফতোয়া কাউন্সিল।
গত মঙ্গলবার এই অনুমোদন দিয়েছে ফতোয়া কাউন্সিল।
এ ব্যাপারে ফতোয়া কাউন্সিলের চেয়ারম্যান শেখ অবদাল্লাহ বিন বায়াহ জানান, শুকরজাত পণ্যকে ইসলাম ধর্মে নিষিদ্ধ ঘোষণা করা হলেও ‘মানবদেহ রক্ষার’ স্বার্থে এই ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। তিনি মনে করেন, শুকরের জেলাটিন ওষুধ হিসেবে গ্রহণ করা হবে, খাদ্য হিসেবে নয়।
আনন্দবাজার/টি এস পি









