বিশ্ব যখন প্লাস্টিক নিয়ে উদ্বিগ্ন তখন বিশ্বের শীর্ষ কোমলপানীয় নির্মাতা কোকাকোলা বলছে তারা প্লাস্টিকের ব্যবহার বন্ধ করবেনা। কোকাকোলা কর্মকর্তা বিয়া পেরেজ বলেন, বোতলগুলো পুনঃব্যবহার করা যায় এবং হালকা এ কারণে গ্রাহকরা সেগুলো পছন্দ করে।
পরিবেশবাদীরা কোকাকোলার এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে কোকাকোলা প্রায় ৩০ লক্ষ টন প্লাস্টিক বোতলের বাজারজাত করে। ২০১৯ সালে করা এক জরিপ অনুযায়ী, প্লাস্টিকের মাধ্যমে পরিবেশ দূষণকারী কোম্পানির মধ্যে কোকের নাম প্রথমে রয়েছে।
২০৩০ সাল পর্যন্ত যতগুলো প্লাস্টিকের বোতল ব্যবহার করা হবে সেগুলো রিসাইকেল করা হবে বলে কোক প্রতিশ্রুতি দিয়েছে ।
সূত্র - বিবিসি
আনন্দবাজার/জায়েদ








