কারখানা চালু করা হবে স্থানীয় শ্রমিক দিয়েই। তবে ঢাকার বাইরে থেকে ঢাকা ও নারায়ণগঞ্জে শ্রমিকদের না আসার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের গঠিত টাস্ক ফোর্সের প্রধান শফিউল ইসলাম মহিউদ্দিন।
মতিঝিলে এফবিসিসিআই এর কার্যালয়ে বিভিন্ন অ্যাসোসিয়েশন ও জেলা চেম্বারের ব্যবসায়ী নেতাদের অনলাইন সভায় একথা বলেন তিনি। এসময় তিনি জানান, সবার বেতন পরিশোধ করা হবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। ধীরে ধীরে স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কার্যক্রম সচল করার পক্ষে মত দেন বক্তারা।
প্রানঘাতী করোনা ভাইরাস রোধে ২৬ মার্চ থেকে চলা লকডাউনে অনেকাংশেই স্থবির দেশের অর্থনীতৈক কার্যক্রম। এমন অবস্থায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই অনলাইন বৈঠেক করেছে। এসময়ে ব্যবসায়ীরা বলেন, রমজান উপলক্ষে রেস্তোরাঁগুলো থেকে পার্সেল সার্ভিস চালু করার।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক ৫শ' কোটি টাকা লোকসান হচ্ছে।
অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর পরামর্শ দেন, দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী ৫ কোটি মানুষের খাবার সংস্থানে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন করার।
আনন্দবাজার/এস.কে









