- অনুমোদন হবে ব্যবসা পরিচালন এজেন্ডা
- নির্বাচিত হবেন স্বতন্ত্র পরিচালক
চলতি সপ্তাহে পুঁজিবাজারের ৬০ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএম সভায় কোম্পানিগুলোর ২০২০-২১ অর্থবছরের আর্থিক প্রতিবেদন, বিনিয়োগকারীদের জন্য (শেয়ারহোল্ডার) লভ্যাংশ, নিরীক্ষক নিয়োগ, নিরীক্ষক পারিশ্রমিক, পরিচালক নির্বাচন, স্বতন্ত্র পরিচালক নির্বাচনসহ ব্যবসা পরিচালন সংক্রান্ত জরুরি এজেন্ডা অনুমোদন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে, ৬০ কোম্পানির ৯টি কোম্পানির এজিএম গতকাল শনিবার ও আজ রবিবার অনুষ্ঠিত হয়। এদের মধ্যে গতকাল শনিবার বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, রেনেটা ও সাফকো স্পিনিংয়ের এজিএম হয়েছে। রবিবার (আজ) বাংলাদেশ ল্যাম্পস, কেঅ্যান্ডকিউ, ওরিয়ন ইনফিউশন ও ওরিয়ন ফার্মার এজিএম অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আগামী সোমবার ৮টি, মঙ্গলবার ৪টি, বুধবার ১১টি ও বৃহস্পতিবার ২৮টি কোম্পানির এজিএম সভা অনুষ্ঠিত হবে।
৫১টি কোম্পানিগুলোর মধ্যে- সোমবারে আমান কটন, আমান ফিড, আনলিমা ইয়ার্ন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিবিএস কেবলস, দুলামিয়া কটন, জিপিএইচ ইস্পাত ও ওয়াইম্যাক্স; মঙ্গলবারে কনফিডেন্স সিমেন্ট, ফার কেমিক্যাল, আরএন স্পিনিং ও স্টাইলক্রাফট; গত বুধবারে অলটেক্স, আরামিট সিমেন্ট, আরামিট, এসোসিয়েটেড অক্সিজেন, দেশ গার্মেন্টস, ফারইস্ট ইসলামী লাইফ, ফাইন ফুডস, ইফাদ অটোস, ইন্ট্রাকো, ন্যাশনাল পলিমার ও সোনালী আঁশের এজিএম সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া বৃহস্পতিবার একটিভ ফাইন, এএফসি এগ্রো, বেক্সিমকো, বাংলাদেশ স্টিল রি-রোলিং, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো সিনথেটিকস, বিএসআরএম স্টিল, ড্যাফোডিল কম্পিউটার্স, ফারইস্ট নিটিং, জিবিবি পাওয়ার, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইন্দো বাংলা ফার্মা, ইনফর্মেশন সার্ভিসেস, খান ব্রাদার্স, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট, মীর আখতার হোসাইন, মোজাফফর হোসাইন স্পিনিং, অলিম্পিক এক্সেসরিজ, রানার অটোমোবাইল, শাশা ডেনিমস, শেফার্ড, শাইনপুকুর সিরামিক, সিমটেক্স, এসকে ট্রিমস, তমিজউদ্দিন টেক্সটাইল, তশরিফা ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এজিএম সভা অনুষ্ঠিত হবে।
আনন্দবাজার/শহক









