পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঋণ খেলাপি চামড়া ব্যবসায়ীদের ঋণের সুযোগ নিয়ে চামড়া ক্রয়-বিক্রয়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যবসায়ীরা দুই শতাংশ ডাউন্ট পেমেন্ট নিয়ে চলতি ঋণ ৬ বছর মেয়াদী এবং ঋণ ৮ বছর মেয়াদীর জন্য পুনতফশিল করতে পারবেন।
গতকাল রবিবার (০৫ জুলাই) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই বিশেষ সুবিধার আওতায় নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ এক বছর পর থেকে শুরু হবে। যারা শিথিল নীতিমালার আওতায় এই সুযোগ নিতে চায় তাদের আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, চামড়া শিল্পে সারা বছর ধরে ব্যবহৃত কাঁচামালের প্রায় অর্ধেক এরও বেশি যোগান আসে প্রতি বছর পবিত্র ঈদুল আজহা উৎসবে কোরবানিকৃত পশুর চামড়া থেকে। আর এ সময় কাঁচা চামড়া ব্যবসায়ীদের নিকট প্রয়োজনীয় অর্থের যোগান নিশ্চিত করা সম্ভব হলে একদিকে মূল্যবান কাঁচামাল সংরক্ষণ করা সম্ভব হবে। অপরদিকে কোরবানিকৃত পশুর চামড়া বিক্রির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী আর্থিকভাবে উপকৃত দেওয়া হবে।
এতে আরও বলা হয়, কোরবানিকৃত পশুর চামড়া ক্রয়-বিক্রয় এবং সংরক্ষণ কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পাদনের লক্ষ্য সামনে রেখে কাঁচা চামড়া ক্রয়ের জন্য প্রকৃত চামড়া ব্যবসায়ীদের নিকট অর্থ প্রবাহ সচল রাখার উদ্দেশে তাদের বিনিয়োগ পুনতফসিলের ব্যপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আনন্দবাজার/এম.কে









