পুঁজিবাজারে সূচকের উত্থান লেনদেন শেষ হয়েছে। রবিবার দুই স্টকের অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। উভয় স্টকের লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।
আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৩৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ২৪৫ কোটি ১৯ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৩ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৪৫ টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি শেয়ার দর।
অপরদিক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪১৫ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫৫ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৯৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৭৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৯৫ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৯২ টির, কমেছে ৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৩২ লাখ টাকা।
আনন্দবাজার/শহক









