কুমিল্লার দাউদকান্দিতে তিন দিনব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমাদের অর্থনীতির মূল মেরুদন্ডই হচ্ছে কৃষি। কৃষিকে বাঁচিয়ে রাখতে সকলকেই কৃষিখাতে অবদান রাখতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা না থাকলে কৃষিখাতে এ বিপ্লব সম্ভব নয়। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের বর্তমান উন্নয়ন-উন্নতি কিছুই থাকবে না।’
তিনি মেলায় অংশ নেওয়া স্টল ঘুরে দেখেন। হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর যৌথ আয়োজনে তিন দিনব্যাপী, কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ, বীজ প্রযুক্তি ও বৃক্ষমেলার আয়োজন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুকের সভাপতিত্বে বৃক্ষমেলাকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









