- ঢাকায় লেনদেন ৭৬৬ কোটি, চট্টগ্রামে ১৮
- পতন ৪৫ ভাগ কোম্পানির শেয়ার দর, উত্থান ৪১
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বেড়ে সাড়ে ৭শ কোটি টাকার ওপরে চলে এসেছে। এদিন বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। বেড়েছে প্রধান সূচক ডিএসইএক্স। অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন কমে ১৯ কোটি টাকার ঘরে অবস্থা করেছে। এদিন কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। কমেছে প্রধান সূচক সিএএসপিআই।
পুঁজিবাজারে (ডিএসই ও সিএসই) এদিন ৪৫ দশমিক ৪১ শতাংশ কোম্পানির শেয়ার দর পতন হয়। এর মধ্যে ডিএসইর ৪১ দশমিক ৯৯ শতাংশ এবং সিএসইর ৪৮ দশমিক ৮৪ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর পতন হয়। এদিন পুঁজিবাজারে ৪১ দশমিক ১৯ শতাংশ কোম্পানির শেয়ার দর উত্থান হয়। এর মধ্যে ডিএসইর ৪২ দশমিক ৭৮ শতাংশ এবং সিএসইর ৩৯ দশমিক ৬১ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর উত্থান হয়। কোম্পানিগুলোর শেয়ার দর এই ধরনের বাড়া-কমা স্বাভাবিক হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা বলে জানায় পুঁজিবাজার সংশ্লিষ্টরা।
এদিন বিমা, আইটি, বিবিধ, সিরামিক, পেপার, চামড়া এবং ভ্রমন অবসর খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন নন ব্যাংকিং আর্থিক,পাট, সেবা আবাসন, টেলিকম খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। অপরদিকে ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, বস্ত্র, খাদ্য আনুষঙ্গিক, জ্বালানী শক্তি, ফন্ড এবং ওযুধ রসায়ন খাতের কোম্পানিগুলোর শেয়ার দরে উত্থান পতন ছিলো ছন্দ। এর ধরনের শেয়ারের দর বৃদ্ধি-হ্রাসকে স্বাভাবিক ভাবেই নিয়েছেন বিনিয়োগকারীরা।
ডিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে ৭৬৬ কোটি ৭৪ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৫৯৩ কোটি ১ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৬০টির এবং পরিবর্তন হয়নি ৫৮টির। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭৭ দশমিক ৫৬ পয়েন্টে। ডিএসইএস সূচক ১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৬ দশমিক ৪০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৪ দশমিক ৩২ পয়েন্টে।
অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেন হয়েছে ১৯ কোটি ৯৪ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৩টির, কমেছে ১২৭টির এবং পরিবর্তন হয়নি ৩০টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২০ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৭৮ দশমিক ৯৮ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৮২ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৫৯ দশমিক ৭৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৩ দশমিক ১৭ পয়েন্ট এবং সিএসআই সূচক ৭ দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৫৬ দশমিক ৫৩ পয়েন্টে, ১৪ হাজার ১৪২ দশমিক ৫১ পয়েন্টে, ১১ হাজার ৭৪৮ দশমিক ১৭ পয়েন্টে এবং ১ হাজার ২৩১ দশমিক ১৫ পয়েন্টে।









