ফোল্ডেবল স্মার্টফোন কতটা টেকসই হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে সবার মনেই। তবে সিনেটের একটি ডিউরেবিলিটি টেস্টের পর বিপাকে পড়েছে মটোরোলা।এই টেস্টে দেখা যায়, মটোরোলা রেজর ফোনের স্থায়ীত্ব খুবই কম। তাই এর দীর্ঘস্থায়িত্ব নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
এ টেস্ট করতে বাজারে সাড়া ফেলা দুই ফোল্ডেবল স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি ফোন্ড ও মটোরোলা রেজার বাছাই করেছে সিনেট।পরীক্ষা শেষে মাত্র ২৭ হাজার ফোল্ডের পরেই নষ্ট হয়ে যায় মটোরোলা রেজার। অন্যদিকে, স্যামসাং টিকে থাকে ১ লাখ ২০ হাজার ফোল্ড পর্যন্ত।
দুটি ফোনের দামিই যথাক্রমে দুই হাজার ডলার ও দেড় হাজার ডলার। তাই প্রশ্ন উঠেছে এতো কম স্থায়ীত্বেও মটোরোলা ফোনটির জন্য দেড় হাজার ডলার কী ন্যায্য দাম?
এক পর্যায়ে মোটোরোলা কতৃপক্ষ এক বিবৃতিতে সিনেটের টেস্টকে ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করে। তারা মনে করে, ফোনের উপর অবাস্তব চাপ প্রয়োগ করার ফলে স্থায়ীত্বের এমন ফলাফল এসেছে। পাশাপাশি সিনেটও মনে করছে বাস্তবে দুটি ফোনই এর চেয়ে ঢের বেশি সেবা দিতে সক্ষম।
আনন্দবাজার/তাঅ









