করোনাভাইরাস সংকট মোকাবিলায় নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য ১ হাজার কোটি ডলারের তহবিল গঠন করছে এশিয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক - এআইআইবি। এশিয়ার অধিকাংশ দেশ পর্যটন খাত ও কৃষি রফতানি নির্ভর হওয়ায় মারাত্নক নেতিবাচক প্রভাব পড়ছে এসব অঞ্চলের অর্থনীতির ওপর।
উন্নত দেশগুলোই যেখানে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। সেখানে অনুন্নত দেশগুলোর অবস্থা আরো খারাপ। স্বল্প আয়ের দেশগুলোকে অর্থ সহায়তা দিতে ফান্ড গঠন করছে আন্তর্জাতকি মুদ্রা হতবিল, বিশ্বব্যাংক, এশিয় উন্নয়ন ব্যাংক ও এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক -এআইআইবি। সম্প্রতি চীনাভিত্তিক এআইআইবি ঘোষণা দিয়েছে নিম্ন আয়ের দেশগুলোর জন্য ১ হাজার কোটি ডলারের তহবিল গঠন করা হবে।
সংস্থাটির প্রধান বলেন, আগামী ১৮ মাসের মধ্যে ধাপে ধাপে দেশগুলোকে অর্থ সহায়তা দেয়া হবে। সদস্য দেশগুলো একসাথে কাজ করার আশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এআইআইবি প্রেসিডেন্ট জিন লিকুইন জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল গত কয়েক মাসে একেক বার একেক ধরনের পূর্বাভাস দিয়েছে। কারণ প্রতিদিনই পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। বিশ্ব অর্থনীতি নিঃসন্দেহে ঝুঁকিতে পড়ে গেছে। যদি মহামারী মোকাবেলার পাশাপাশি অর্থনীতি নিয়েও যদি এখন থেকেই না ভাবি, তাহলে ২০২১ সালেও অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফেরাতে পারবো না।
আনন্দবাজার/তা.তা








