গত ৩১ মে একটি বেলুনে লিফলেটের সাথে কিছু নোংরা ছবি আসে। ছবিগুলো ছিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমের স্ত্রী রি সুল জুর।
গত ১৬ জুন হঠাৎই বোমা মেরে দুই কোরিয়ার লিঁয়াজো অফিস উড়িয়ে দিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম। আর এতেই দুই কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনা দেখা দেয়, হইচই পড়ে যায় আন্তর্জাতিক রাজনীতিতে।
সম্প্রতি এতদিন পর নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা গেলো, কিম কেন সেদিন বোমা মেরে লিঁয়াজো অফিস উড়িয়ে দিয়েছিলেন।
দুই কোরিয়ার ওই যুদ্ধ শেষ হওয়ার পর একে অপরের বিপক্ষে প্রচারণার জন্য প্রোপাগান্ডা লেখা লিফলেট বা ব্যানার বিশাল বেলুনে বেধে তা উড়িয়ে দেওয়া হতো সীমান্তবর্তী গ্রামগুলোতে। কিন্তু গত ৩১ মে, দক্ষিণ কোরিয়া থেকে কিম জং উনের স্ত্রী রি সুল জুর কিছু নোংরা ছবি সহ একটি বেলুন আসে উত্তর কোরিয়ায়। আর এটি দেখেই ক্ষেপে যান কিম। তাই প্রতিশোধ এবং সতর্কবার্তা হিসেবে দুই কোরিয়ার মধ্যে লিঁয়াজো অফিস বোমা মেরে উড়িয়ে দেন তিনি।
এ ব্যাপারে উত্তর কোরিয়ায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোরা বলে, ওইদিন একটি বেলুনে লিফলেটের সাথে কিছু নোংরা ছবি আসে। ছবিগুলো কিমের স্ত্রী রি সুল জুর। ফটোশপে বানানো নোংরা ছবি দেখেই ক্ষেপে যান কিম। আর তাই বউকে অপমান করার প্রতিশোধ নিতেই গত ১৬ জুন তিনি লিয়াজোঁ অফিস বোমা মেরে উড়িয়ে দেন।
আনন্দবাজার/এইচ এস কে









