আইফোনে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালানো সম্ভব? এমন প্রশ্নের জবাবে একদল ডেভেলপার বলেন এই অসাধ্যকে সাধন করা সম্ভব। তারা করে দেখিয়েছেনও, আর এতেই চটেছে অ্যাপল। ডেভেলপারদের সাইবার সিকিউরিটি বিষয়ক দল ‘কোরেলিয়াম’ কাজটি করে। ‘প্রজেক্ট স্যান্ডক্যাসেল’ দিয়ে আইফোন ৭ ও ৭ প্লাসে রুট করে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম দিতে সক্ষম হয়েছে তারা। এমনকি সেই সক্ষমতা অর্জনের পর তারা আইওএস ডিভাইসে অ্যানড্রয়েডের কাজও করে দেখিয়েছে।
আইফোনে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চললেও সব ফিচার সাপোর্ট করেনি। জিপিইউ, অডিও, সেলুলার, ব্লুটুথ, ক্যামেরা কাজ করেনি। কিন্তু আইফোন সচল আছে। আর এটাকে প্রাথমিক একটি ধাপ হিসেবে দেখছে ডেভেলপাররা। তারা বলছে, তারা আইফোন ৭ দিয়ে খুব কঠোরভাবে চেষ্টা করেননি।
ডেভেলপার দলের এমন কাণ্ডে বসে নেই অ্যাপলও। নিরাপত্তা হুমকির কারণ দেখিয়ে কোরেলিয়ামের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে মার্কিন জায়ান্টটি। অ্যাপলের আইনজীবী বলেছেন, কোরেলিয়াম যা করেছে সেটি নিঃসন্দেহে আইফোনসহ অন্যান্য ডিভাইসের নিরাপত্তাকে হুমকি মুখে ফেলে দিয়েছে।
আনন্দবাজার/তা.তা








