দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেন হওয়া ৭৮ দশমিক ৫৫ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। এর মধ্যে এদিন ব্যাংক খাতের ৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮টির বা ৮৭ দশমিক ৫০ শতাংশের শেয়ার দর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন ব্যাংক খাতের ৮৭ দশমিক ৫০ শতাংশের শেয়ার দর বেড়েছে। বাকি চারটির মধ্যে বেড়েছে দুইটির এবং অপরিবর্তিত দুইটির কোম্পানির শেয়ার দর। শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ এক দশমিক ৩০ টাকা বেড়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ দশমিক ৭০ টাকা করে ইসলামী ব্যাংকের ও ঢাকা ব্যাংকের শেয়ার। তৃতীয় সর্বোচ্চ দশমিক ৪০ টাকা করে শেয়ার দর বেড়েছে মার্কেন্টাইল ব্যাংকের, এনআরবিসি ব্যাংকের, প্রিমিয়ার ব্যাংকের, পূবালী ব্যাংকের, স্যোসাল ইসলামী ব্যাংকের ও স্ট্যান্ডার্ড ব্যাংকের।
এরপর সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, রূপালী ব্যাংক, সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও উত্তরা ব্যাংকের দশমিক ৩০ টাকা করে শেয়ার দর বেড়েছে। সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও এবি ব্যাংকের দশমিক ২০ টাকা করে শেয়ার দর বেড়েছে। পাশাপাশি আল আরাফাহ ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের শেয়ার দর দশমিক ১০ টাকা করে বেড়েছে।
এদিন যে দুই ব্যাংকের শেয়ার দর কমেছে, সেই দুই ব্যাংক হচ্ছে- ওয়ান ব্যাংকের দশমিক ৭০ টাকা ও ট্রাস্ট ব্যাংকের দশমিক ৬০ টাকা শেয়ার দর কমেছে। অপরদিকে, এদিন ইস্টার্ন ব্যাংক ও ব্যাংক এশিয়ার শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
আনন্দবাজার/শহক








