- ভারতে একদিন
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতের শোকের ছায়া নেমে এসেছে বিশ্বজুড়ে। গত বৃহস্পতিবার রানি পরলোকগমন করেন। মৃত্যুকালে মহীয়সী এই নারীর বয়স হয়েছিল ৯৬ বছর। রানির মৃত্যুতে তিনদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। শোক পালিত হবে ৯, ১০ ও ১১ সেপ্টেম্বর। এ উপলক্ষে গতকাল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এমনকি বিদেশে বাংলাদেশ মিশনেও এ নিয়ম পালন করা হবে। আয়োজন করা হবে বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার।
গ্রেট ব্রিটেনের রানির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এসেছে গোটা দুনিয়াতেই। ব্রিটেনের ইতিহাসে টানা ৭০ বছর রাজকার্য পরিচালনার সৌভাগ্য অন্য কারও ভাগ্যে জোটেনি। তার মৃত্যুতে শোক জানাচ্ছেন বিশ্ব নেতারা।
চলতি সপ্তাহেই লিজ ট্রাসকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের আহ্বান জানান রানি। তার সঙ্গে সাক্ষাৎ করেন লিজ ট্রাস। এক আবেঘন বিবৃতিতে ট্রাস বলেন, রানির মৃত্যু বিশ্বের জন্য বিশাল এক ধাক্কা। রানি দ্বিতীয় এলিজাবেথ সেই পাথর, যার ওপর আধুনিক ব্রিটেন নির্মিত হয়েছিল। তার শাসনামলে আমাদের দেশ বেড়েছে ও সমৃদ্ধ হয়েছে। ব্রিটেন আজ তার কারণেই মহান দেশ।
শোকাহাত বাইডেন বলেছেন, রানি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন অতুলনীয় মর্যাদার এবং শান্ত প্রকৃতির। যিনি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বেডরক অ্যালেয়েন্সকে আরও গভীর করেছেন। দুই দেশের সম্পর্ক বিশেষ করে তুলেছিলেন তিনি।
এদিকে, প্রতিবেশী দেশ ভারতেও রাষ্ট্রীয়ভাব একদিনের জন্য শোক ঘোষণা করা হয়েছে।









