ফেইসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ডিভাইসে এই পর্যন্ত ৫০০ কোটি বারেরও বেশি ডাউনলোড হয়েছে।তবে সবগুলো ডাউনলোড শুধু প্লে স্টোর থেকেই হয়নি। স্যামসাং ও হুয়াওয়ের কিছু ফোনে প্রি-ইনস্টল্ড করা ছিলো হোয়াটসঅ্যাপ।স্ট্যাটিস্টা ওয়েবসাইটের পরিসংখ্যান বলছে, সারা বিশ্বে প্রতিমাসে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ১৬০ কোটি । ১৩০ কোটি ব্যবহারকারী নিয়ে ফেইসবুক ম্যাসেঞ্জার আছে দ্বিতীয় স্থানে। উইচ্যাট ব্যবহারকারী রয়েছেন ১১১ কোটি।
গুগল প্লেস্টোর থেকে ডাউনলোডের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের সবচেয়ে বাজার হলো দক্ষিণ কোরিয়ায়।গত বছর ফেইসবুকের অ্যাপও এটি ৫০০ কোটিবার ডাউনলোড করা হয়েছে।
তবে ফেইসবুকও স্যামসাংয়ের কিছু ডিভাইসে প্রি-ইনস্টল্ড করা থাকে।গুগলের ফার্স্ট পার্টি অ্যাপের বাইরে শুধু ফেইসবুক ও হোয়াটসঅ্যাপ এই মাইলফলক ধরতে পেরেছে। ফলে গুগল অ্যাপগুলোর জন্য ৫০০ কোটির মাইলফলক পার করা কঠিন কিছু নয়।
আনন্দবাজার/তাঅ









