করোনা ভাইরাসে এবার আক্রান্ত হয়েছে ইরানের পার্লামেন্টের স্পিকার আলি লারিজানি। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় একটি টেলিভিশনের খবরে এমন তথ্য দিয়েছে।
বলা হয়েছে, আলি লারিজানি কোভিড-১৯ রোগে পজিটিভ নিশ্চিত হওয়ার পর বর্তমানে তিনি কোয়ারেন্টিনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এর আগে দেশটির বহু সরকারি কর্মকর্তা প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির ঘনিষ্ঠ বলে পরিচিত ৬২ বছর বয়সী লারিজানি ২০১৬ সালে দ্বিতীয়বারের মতো পার্লামেন্টের স্পিকার হিসেবে নির্বাচিত হন।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারিতে ইরানে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর তা ব্যাপকহারে ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করেও পারছে না ইরান সরকার।
আনন্দবাজার/রনি









