প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে সারা বিশ্ব। এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের কৃষি খাতও। এমন অবস্থা মোকাবিলায় কৃষি সরঞ্জাম ও সার আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতদিন ঋণপত্র খোলার পর এসব পণ্য আনতে ১৮০ দিন সময় দেওয়া হত কিন্তু এখন এই সময় বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে। অর্থাৎ এখন থেকে আমদারিকারকরা এক বছর সময় পাবে।
২৬ এপ্রিল এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ।
সার্কুলারে জানানো হয়, সকল অথরাইজ ডিলার কৃষি সরঞ্জাম ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে মোট ৩৬০ দিন সময় পাবেন। করোনার জন্য এই সিদ্ধান্ত সময়ের দাবি। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা দেয়া হবে।
করোনার এই সময়ে কৃষি কাজকে আরও উৎসাহিত করতে এসব সুবিধাদি দিচ্ছে বাংলাদেশ সরকার।
আনন্দবাজার/এস.কে









