শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের এর করপোরেট প্রধান কার্যালয়ে ব্যাংকের ইস্যু করা ৫০০ (পাঁচ শত) কোটি টাকার মুদারাবা পারপিচুয়াল বন্ডের সাবস্ক্রিপশন সফলভাবে সম্পন্ন হওয়া উপলক্ষে সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম। ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, বিগত ২৬ ডিসেম্বর ২০২১ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এ এন ক্যাটাগরিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর এসজেআইবিএলের মুদারাবা পারপিচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছিল। গত ২৮ ডিসেম্বর ২০২১ তারিখে তার সাবস্ক্রিপশন সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত বন্ডের ইস্যু ম্যানেজার ও লিড এ্যারেঞ্জারের দায়িত্ব পালন করে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, যার প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড কর্তৃক আয়োজিত উক্ত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/এম.আর









