আবারও করোনা টেষ্টে পজিটিভ ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো। গতকাল বুধবার দ্বিতীয়বার করোনা টেষ্টে পজিটিভ হয়েছেন তিনি।
এর আগে গেল মঙ্গলবার করোনা পজিটিভ হওয়ার পর থেকেই তার দাপ্তরিক বাসভবনে কোয়ারেন্টাইনে আছেন তিনি। সেখান থেকেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দৈনন্দিন কাজ-কর্ম সারছেন।
বয়স বেশি হওয়ায় করোনায় অতিরিক্ত ঝুঁকিতে আছেন বোলসোনারো। তবে বুধবার পর্যন্ত তার মধ্যে কোনো প্রকার লক্ষণ কিংবা জটিলতা দেখা যায়নি। নেই জ্বর কিংবা কাশিও। বোলসোনারো জানান, অবশ্য কোয়ারেন্টাইনের এই সময়টুকু তার ভীষণ বিরক্তিকর লাগছে। গৃহবন্দি দশায় আর মন আর টিকছে না।
বোলসোনারো আশা করেছিলেন এই টেস্টেই তিনি নেগেটিভ হবেন। তবে পজিটিভ হওয়ায় তাকে আরও এক সপ্তাহ কোয়ারেন্টাইনেই থাকতে হচ্ছে।
ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৬৬ হাজার ৭৪৮ জন। এবং মারা গেছে ৭৫ হাজার ৩৬৬ জন।
আনন্দবাজার/টি এস পি









