দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে কৃষক পর্যায়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে মেসার্স ইসলাম ট্রেডার্স এর স্বত্বাধিকারী খোরশেদুল আলম লালুর কাছ থেকে এ জরিমানা আদায় করেন।
বিসিআইসির ডিলার মেসার্স ইসলাম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আকতার বলেন, ফুলবাড়ীতে সরকারি লাইসেন্সভুক্ত বিসিআইসির ১০জন এবং বিএডিসির ১২জন ডিলার রয়েছে।
ইতিমধ্যে ডিলারদের চিঠি দিয়ে নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে। এতে সরকার ঘোষিত দরের চেয়ে বেশি দরে সার বিক্রির কোনো সুযোগ নেই। ডিলাররা সার বিক্রিতে অনিয়ম করলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানাসহ লাইসেন্স বাতিল করা হবে।
আনন্দবাজার/শহক









