নভেল করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে আগাম ১৫ লাখ কবর খুঁড়ছে দক্ষিণ আফ্রিকা। ফোর্বসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। দেশটির মেডিকেল কাউন্সিলের সদস্য ডা. বান্দিলে মাসুকু জানান, বাধ্য হয়েই তাদের এমন অস্বস্তিকর সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু অনেকের ধারণা, প্রশাসন নিজেদের ব্যর্থতা ঢাকতে এমন নিন্দনীয় কাজ শুরু করেছে।
দক্ষিণ আফ্রিকায় করোনার হটস্পট গাওতেং প্রদেশে কবরগুলো খোঁড়া হচ্ছে। জানা যায়, গাওতেং প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। দেশের মোট আক্রান্তের ৩৩ শতাংশ ওই প্রদেশের বাসিন্দা। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত ২ লাখ ১৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এবং মারা গেছেন তিন হাজার ৬০২ জন।
আনন্দবাজার/টি এস পি









