করোনাভাইরাস আতঙ্কে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিকে লকডাউন ঘোষনা করা হয়েছে। ওষুধের দোকান, মুদির দোকানের মতো জরুরি ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে। প্রয়োজনে কর্মচারীদের নিজ নিজ ঘর থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
শুক্রবার সকালে, নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো এক সম্মেলনে এ ঘোষণা দেন। স্থানীয় সময় রবিবার রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। আদেশ লঙ্ঘনকারীদের জরিমানা করা হবে।
অ্যান্ড্রু কুমো তার ঘোষণায় বলেন, আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করছি। একটা জীবনও যদি বাঁচাতে পারি, ভালো লাগে। পুরো রাজ্যজুড়ে গ্রোসারি স্টোর, ফার্মেসি ছাড়া একান্ত জরুরি ব্যবসা-বাণিজ্য খোলা রাখা হবে। বাকি সব ধরনের আউটডোর কার্যক্রম ও খেলাধুলা বন্ধ থাকবে।
অ্যান্ড্রু কুমো আরও জানান, সরকারি-বেসরকারি কর্মচারীদের মধ্যে যারা জরুরি কাজে নিয়োজিত না তাদের ঘর বসেই কাজ চালিয়ে যেতে হবে। লন্ড্রি, রেস্টুরেন্টে শুধু ডেলিভারি, পেট্রলপাম্প এবং খুব সীমিত গণপরিবহন চালু থকবে।
আনন্দবাজার/তা.তা









